আমাদের শিকড়
পেত্রস গলিচিস
---------------------
এই দেশকালের এক তীরে আমি দাঁড়িয়ে আছি
সমূহ অর্জন ভেসে যায় আলোকিত ফেনার মতো
প্রস্ফুটিত ফুল বাধা দেয় অভিস্রবণে
অন্তিম দশা চূর্ণ হতে হতে মিশে যায় ভবিষ্যতের সাথে
একযোগে, অবিলম্বে এবং অপরিবর্তনীয় ভাবে—
যেন এখনই তাকে সংঘটিত হতে হবে।
যদিও আমাদের শিকড় যথেষ্ট স্পষ্ট
এবং দেশকালের বাইরে তার অবস্থান
তাই এটা যদি শুকিয়ে যায়
সাগরপারের সাদা বালির উপর
তাহলে আমরাও মুছে যাব একদিন নিশ্চিত ভাবে।
------------------------------------------------
Bengali translator: Ujjal Ghosh
[ কবি পরিচিতি: পেত্রস গলিচিস (Πέτρος Γκολίτσης) এই সময়ের অন্যতম জনপ্রিয় গ্রিক কবি। তাঁর জন্ম ১৯৭৮ সালে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালনিকিতে। এখানকার মাকেদনিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হন। এরপর ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচ. ডি উপাধি লাভ করেন। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক এবং গ্রন্থ সমালোচক। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো: Paper's memory (2009), The abrading of time (2013), The flesh of the temporary (2015), Bursting with meat (2017) ইত্যাদি। আধুনিক কবিতা নিয়ে রয়েছে তাঁর অজস্র প্রবন্ধ, যা ইতিমধ্যেই সাতটি খণ্ডে প্রকাশিত হয়েছে। তাঁর কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, রোমানীয়, বুলগারীয়, পর্তুগিজীয়, তুর্কি প্রভৃতি ভাষায়। বাংলায় এই প্রথম। অনূদিত কবিতাটি তাঁর "শুভ্র কসাইখানা" (Σφαχταρία στο Λευκό) গ্রন্থ থেকে নেওয়া। ]
Η Ρίζα Μας
Πέτρος Γκολίτσης
------------------------------
Στέκομαι σε μιαν ακτή αυτού του χωροχρόνου
παράμερα αφρίζουνε με φως όσα συμβαίνουνε
άνθη λουλουδιών διακόπτουνε μιαν ώσμωση
αλέθοντας τα τελεσμένα μαζί με τα μελλούμενα
για να συμβούμε τώρα,
συνεκδοχικά και —τάχα— αμετάκλητα,
ενώ η ρίζα μας —είναι τόσο φανερό—
είναι μονάχα εκτός του χωροχρόνου,
κι όμως ξεραίνεται στην άμμο την κατάλευκη
στην όχθη αυτού που μας εκπέμπει

Δεν υπάρχουν σχόλια:
Δημοσίευση σχολίου